“Climate Awareness Quiz 02” শীর্ষক জলবায়ু সচেতনতা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ।
খুব শীঘ্রই ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম । এর প্রভাবে আমাদের দেশে বসবাসকারী শিশু ও তরুণ জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষাকে হুমকির মুখে ফেলছে।দক্ষিণ এশিয়ায় ইউনিসেফের তথ্যমতে, জলবায়ুর পরিবর্তন দক্ষিণ এশিয়ার লাখ লাখ শিশুর জীবনযাত্রাকে প্রভাবিত করেছে। এই অঞ্চলে খরা, বন্যা, বায়ু দূষণ ও নদী ভাঙনের কারণে লাখ লাখ শিশু গৃহহীন ও ক্ষুধার্ত এবং কোনো কোনো ক্ষেত্রে স্বাস্থ্যসেবা ও পানিবিহীন অবস্থায় রয়েছে। জলবায়ু পরিবর্তন ও কোভিড-১৯ মহামারি একত্রে দক্ষিণ এশিয়ার শিশুদের জন্য একটি উদ্বেগজনক সংকট তৈরি করেছে। এখনই পদক্ষেপ গ্রহণের সময় – আমরা যদি পানি, স্বাস্থ্যসেবা ও শিক্ষার পেছনে বিনিয়োগ করি, তাহলে পরিবর্তনশীল জলবায়ু এবং অবনতিশীল পরিবেশের প্রভাব থেকে তাদের ভবিষ্যতকে আমরা রক্ষা করতে পারি।পৃথিবীর বাসিন্দা হিসেবে সবার সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার দ্বারা জলবায়ু পরিবর্তনের এই বিরুপ প্রবভাকে কমিয়ে এই গ্রহকে বাঁচানো সম্ভব। আর এই লক্ষেই “বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয় করন সমিতি” ও “বাংলাদেশ ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড” আগামী ১৯ ডিসেম্বর, ২০২১ রাত ৮ টাই ক্লাইমেট সাইন্সের ওপর একটি ওপেন কুইজ আয়োজন করতে যাচ্ছে। কুইজের বিস্তারিত: শিরোনাম: Climate Awarness Quiz 02 | SPSB তারিখ: ১৯ ডিসেম্বর ২০২১সময়: রাত ৮:০০ টা ক্যাটেগরি: জুনিয়র (৩য়-৭ম শ্রেণি), সিনিয়র (৮ম-১১ শ্রেণি) পুরস্কার: বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীর পুরস্কার। অংশগ্রহণের প্রক্রিয়া:কুইজে অংশগ্রহণের জন্য নিচের গুগল ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। যেকোনো প্রয়োজনে bdcs@spsb.org এই ইমেইলে যোগাযোগ করা যাবে। #SPSB #CSQuiz #BdCSO কুইজটিতে অংশগ্রহণ বিষয়ক নির্দেশনা:
১. কুইজে অংশগ্রহনের লিংক: https://spsb.org/csquiz/
২. কুইজের জন্য নির্ধারিত সময়ে (রাত ৮:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত) লিংকটি ওপেন করে দেওয়া হবে, তখন লিংকের বাটনে ক্লিক করে কুইজে অংশ নিতে পারবে।
৩. ফর্মটি কেবল একবার পূরণ করতে পারবে। একবার সাবমিট করার পর উত্তর পরিবর্তনের সুযোগ নেই। ফর্ম পূরণ শেষে নির্ধারিত সময়ের মধ্যে সাবমিট বাটন ক্লিক করতে হবে।
৪. https://spsb.org/csquiz/ এই ওয়েব পেজের নিচের দিকে সবুজ রং এর দুইটি বাটন রয়েছে । একটি “জুনিয়র (৩য়-৭ম শ্রেণি)” এবং অপরটি “সিনিয়র (৮ম-১০ শ্রেণি)” নামে।
ঠিক রাত ৮:০০ টার পর তোমার ক্যাটাগরি অনুযায়ী বাটনে ক্লিক করে সরাসরি কুইজের গুগল ফর্মে গিয়ে কুইজে অংশগ্রহণ করা যাবে।
৫. নির্ধারিত সময়ের পরেও ফর্ম খোলা না পেলে তোমার ওয়েব পেজটি রিফ্রেশ করো। এবং পুনরায় উক্ত বাটনে ক্লিক করে কুইজের গুগল ফর্মে ক্লিক করো।
৬. রাত ৯:০০ টার পরে কুইজের ফর্ম বন্ধ করে দেওয়া হবে, তাই নির্ধারিত সময়ের পর উত্তরপত্র জমা দেওয়া যাবে না।
তোমার জন্য শুভকামনা রইলো।
– টিম বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি
নিচের বাটনে ক্লিক করে কুইজে অংশগ্রহণ করো
জুনিয়র (৩য়-৭ম শ্রেণি)
সিনিয়র (৮ম-১০ম শ্রেণি)
জুনিয়র (৩য়-৭ম শ্রেণি)
সিনিয়র (৮ম-১০ শ্রেণি)
“Climate Awareness Quiz 02” শীর্ষক জলবায়ু সচেতনতা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল
