
“Climate Awareness Quiz 01” শীর্ষক জলবায়ু সচেতনতা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ।
খুব শীঘ্রই ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।
*প্রতিষ্ঠানের নাম ভুল থাকলে ফলাফলের উপর কোন প্রভাব পড়বে না।

কুইজটিতে অংশগ্রহণ বিষয়ক নির্দেশনা:
১. কুইজে অংশগ্রহনের লিংক: https://spsb.org/csquiz/
২. কুইজের জন্য নির্ধারিত সময়ে (রাত ৮:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত) লিংকটি ওপেন করে দেওয়া হবে, তখন লিংকের বাটনে ক্লিক করে কুইজে অংশ নিতে পারবে।
৩. ফর্মটি কেবল একবার পূরণ করতে পারবে। একবার সাবমিট করার পর উত্তর পরিবর্তনের সুযোগ নেই। ফর্ম পূরণ শেষে নির্ধারিত সময়ের মধ্যে সাবমিট বাটন ক্লিক করতে হবে।
৪. https://spsb.org/csquiz/ এই ওয়েব পেজের নিচের দিকে সবুজ রং এর দুইটি বাটন রয়েছে । একটি “জুনিয়র (৩য়-৭ম শ্রেণি)” এবং অপরটি “সিনিয়র (৮ম-১০ শ্রেণি)” নামে।
ঠিক রাত ৮:০০ টার পর তোমার ক্যাটাগরি অনুযায়ী বাটনে ক্লিক করে সরাসরি কুইজের গুগল ফর্মে গিয়ে কুইজে অংশগ্রহণ করা যাবে।
৫. নির্ধারিত সময়ের পরেও ফর্ম খোলা না পেলে তোমার ওয়েব পেজটি রিফ্রেশ করো। এবং পুনরায় উক্ত বাটনে ক্লিক করে কুইজের গুগল ফর্মে ক্লিক করো।
৬. রাত ৯:০০ টার পরে কুইজের ফর্ম বন্ধ করে দেওয়া হবে, তাই নির্ধারিত সময়ের পর উত্তরপত্র জমা দেওয়া যাবে না।
তোমার জন্য শুভকামনা রইলো।
– টিম বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি
জুনিয়র (৩য়-৭ম শ্রেণি)
সিনিয়র (৮ম-১০ শ্রেণি)

“Climate Awareness Quiz 01” শীর্ষক জলবায়ু সচেতনতা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল
