
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও) রাজশাহী আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী, নাটোর, বগুড়া, নওগা, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, জয়পুরহাট ও পাবনা জেলার ৩৫টি স্কুলের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।
নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) বাংলাদেশ দল নির্বাচনের জন্য সারাদেশে আয়োজিত হচ্ছে বিডিজেএসও।
শুক্রবার সকাল সাড়ে ৮ টায় বিশ^বিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনে শুরু হওয়া এ অলিম্পিয়াডে শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের উপর একটি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে সমাপনী অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের প্রেসিডেন্ট নুর-ই-ইশরাকের সভাপতিত্বেএতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের প্রতিষ্ঠাতা জহুরুল ইসলাম।
সমাপনী অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব একটি সায়েন্স শো আয়োজন করে। যেখানে বিজ্ঞানের বিভিন্ন এক্সপেরিমেন্ট দেখানো হয়। অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
বাংলাদেশ জুনিয়র সায়েন্সঅলিম্পিয়াডে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। স্থানীয়ভাবে রাজশাহী আঞ্চলিক অলিম্পিয়াডে আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব। অলিম্পিয়াডে পৃষ্ঠপোষক আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।
Published on Banglakotha

Downloading the 1xslotsapp was a breeze, and they got a serious selection of slots. It’s like Vegas in your pocket, y’know? Give it a whirl if you’re feelin’ lucky 1xslotsapp.
Stake777 is all about high stakes, and I’m here for it! Decent platform, responsive, and seems trustworthy enough. Remember to gamble responsibly, peeps! stake777.
H666game offers some seriously tempting games. Been enjoying playing when I need to kill some time and they offer cool bonuses too. Have a look if you’re into online games h666game.