
নেদারল্যান্ডসের আমস্টারডামে অনুষ্ঠেয় ১৪তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)-এর জন্যে বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৩য় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। এবারের বিডিজেএসও-এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে নয়টি শহরে।
সেই ধারাবাহিকতায় ২৮ জুলাই, শুক্রবার সারাদেশের পাঁচটি শহরে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। অঞ্চলগুলো হচ্ছে খুলনা, রাজশাহী, বরিশাল, দিনাজপুর ও লক্ষ্মীপুর। বিডিজেএসওর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে তিনটি ক্যাটাগরিতে- জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি), সেকেন্ডারি (নবম ও দশম শ্রেণি) ও বিশেষ (একাদশ ও দ্বাদশ শ্রেণি, ১ জানুয়ারি ২০০২-এরপর যাদের জন্ম)।
আঞ্চলিক পর্বে প্রতিটি অঞ্চলেই ৩৫০ জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। ১ ঘণ্টা ১৫ মিনিটের একটি লিখিত পরীক্ষায় শিক্ষার্থীরা পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞানের সর্বমোট ১২টি প্রশ্নের উত্তর দেয়। প্রতিটি অঞ্চলে একযোগে পরীক্ষা শুরু হয় সকাল ১০ টায়।
সিলেট অঞ্চলের অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হবে আগামীকাল, ২৯ জুলাই। ঢাকায় ৪ আগস্ট এবং চট্টগ্রাম ও ময়মনসিংহে ৫ আগস্ট আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে বিডিজেএসও-এর জাতীয় পর্ব। জাতীয় পর্বের বিজয়ীদের মধ্য থেকে বাছাইকৃতরা অংশ নিবে বিডিজেএসও ক্যাম্পে। ক্যাম্প থেকে নির্বাচন করা হবে নেদারল্যান্ডসে যাওয়ার জন্য ছয় সদস্যের বাংলাদেশ দল।
বিডিজেএসও যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)। আয়োজনটির পৃষ্ঠপোষক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। সহযোগী হিসেবে আছে দৈনিক প্রথম আলো এবং ম্যাগাজিন পার্টনার বিজ্ঞানচিন্তা। অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিডিজেএসওর ওয়েবসাইট www.bdjso.org এবং ফেসবুক পেজে www.facebook.com/bdjso।
published on Risingbd.com

Finally a platform where the login is actually stable. No more annoying crashes when I am on a winning streak. Great job kkjililogin.
This is quality content, keep it up.