ড. মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে আলো বিষয়ে তোমাদের প্রশ্ন আমার উত্তর ২০২১

বাংলা  ।  English

আন্তর্জাতিক আলোক দিবস ২০২১

ড. মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে আলো বিষয়ে তোমাদের প্রশ্ন আমার উত্তর

ড. মুহম্মদ জাফর ইকবালের ‘তোমাদের প্রশ্ন আমার উত্তর’ নামে একটি বই আছে। যেখানে তিনি শিক্ষার্থীদের বিচিত্র সব প্রশ্নের উত্তর দিয়েছেন। আবার তাঁর ওয়েবসাইটে (mzi.rocks) একটি সেকশন রয়েছে, যেখানে তিনি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। এমনকি যারা তাঁর সঙ্গে দেখা করে অটোগ্রাফ নিতে পারেনি, তাদের অনুরোধে হাতে লিখে তাদেরকে অটোগ্রাফের ছবি তুলে ওয়েব সাইটে দেন।

এবার আন্তর্জাতিক আলোক দিবস ২০২১ উদযাপনের অংশ হিসেবে ড. মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে একটি অনলাইন প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছে। আয়োজনটি জুম মাধ্যমে অনুষ্ঠিত হবে। যেখানে ড. মুহম্মদ জাফর ইকবালকে আলো বিষয়ে প্রশ্ন করা যাবে। জুমে নির্বাচিত শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ড. মুহম্মদ জাফর ইকবালকে সরাসরি প্রশ্ন করতে পারবে। আয়োজনে অংশ নিতে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ফর্মে আপনি যে প্রশ্ন করতে চান সেটিসহ আলো বিষয়ে মোট তিনটি প্রশ্ন করতে হবে। তাই প্রশ্ন ভাবার জন্য সময় নিয়ে ফর্মটি পূরণ করলে ভালো হবে।

প্রশ্নোত্তর পর্বটি আয়োজনের তারিখ ও সময়: ১৬ মে ২০২১, রবিবার, সন্ধ্যা ৭:৩০

রেজিস্ট্রেশন:

স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী এই প্রশ্নোত্তর পর্বে রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/XFuuyCHXg3GcwM3Z9

রেজিস্ট্রেশন করা যাবে ০৫ মে ২০২১, রাত ১১:৫৯ টা পর্যন্ত।

আসন সংখ্যা সীমিত।

অংশগ্রহণের নিয়মাবলী:

– আয়োজনটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। গুগল ফর্ম পূরণ করে নিবন্ধন করতে হবে।

-আয়োজনটি অনলাইনে জুম মাধ্যম ব্যবহার করে অনুষ্ঠিত হবে।

– নিবন্ধনকারীর প্রশ্নের মানের ভিত্তিতে নির্ধারিত সংখ্যক অংশগ্রহণকারী নিবন্ধনের সুযোগ পাবেন।

– নিবন্ধনের জন্য উপরে দেওয়া লিংকে গিয়ে ফর্মটি পূরণ করতে হবে।

-ফর্মে যে প্রশ্নটি করতে চান, সেটিসহ আলো বিষয়ে তিনটি প্রশ্ন করতে হবে। প্রশ্নের মানের ভিত্তিতে অংশগ্রহনের সুযোগ দেওয়া হবে।

– নির্বাচিতদের ইমেইল ও এসএমএস-এর মাধ্যমে কনফার্ম করা হবে। আসন সংখ্যা সীমিত।

-আয়োজনটি বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয় সমিতির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচার করা হবে।

-অংশগ্রহণের সুযোগ না পেলে ফেসবুক বা ইউটিউব চ্যানেলে লাইভটি সরাসরি দেখা যাবে।

আলোক দিবসের অন্যান্য আয়োজন সম্পর্কে জানতে দেখুন: https://fb.me/e/3nD160KBT

যে কোন প্রয়োজনে যোগাযোগ:

ইমেইল: idl@spsb.org


রেজিস্টার করুন


Facebook


Envelope

বাংলা  ।  English