বাংলা । English
আন্তর্জাতিক আলোক দিবস ২০২১
আলোর ঝিলিক
আন্তর্জাতিক আলোক দিবস ২০২১ উদযাপনের অংশ হিসেবে স্কুলের শিক্ষার্থীদের জন্যে আলো নিয়ে হাতেকলমে এক্সপেরিমেন্টের কর্মশালা আয়োজিত হচ্ছে। যেখানে ঘরে বসেই শিক্ষার্থীরা নিজে নিজে সুলভ উপকরণ ব্যবহার করে আলো বিষয়ক এক্সপেরিমেন্ট করে দেখবে। এটি জুমে অনুষ্ঠিত হবে। আলো ও আলোক প্রযুক্তিগুলো কীভাবে মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে, জীবনযাত্রার মান উন্নয়ন করেছে, জীবনকে সহজ করেছে, সে বিষয়ে সচেতনতা তৈরি করতে স্কুলের শিক্ষার্থীদের জন্যে মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব।MASLab) হতে এই আয়োজন।
কর্মশালা আয়োজনের তারিখ ও সময়: ৭ মে, শুক্রবার, রাত ৯টা- ১০টা
রেজিস্ট্রেশন:
স্কুল-কলেজের যে কোনো শিক্ষার্থী আলোর ঝিলিকের রেজিস্ট্রেশন করতে পারবে এই লিংকে: https://forms.gle/p4kktXHCsvD3wY2K7
রেজিস্ট্রেশন করা যাবে ০৬ মে ২০২১ রাত ১১:৫৯ টা পর্যন্ত। আসন সংখ্যা সীমিত।
যে কোন প্রয়োজনে যোগাযোগ:
ইমেইল: idl@spsb.org
রেজিস্টার করুন
Facebook
Envelope
