বিজ্ঞানে নারী ও মেয়েবিষয়ক আন্তর্জাতিক দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে শুধুমাত্র নারী শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি আয়োজন করেছে “চিত্রকথায় বিজ্ঞান” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ।  

 

…………………………………

ছবি আঁকার বিষয়: Gender Equality in Science

ছবি আঁকার মাধ্যম: 

হাতে আঁকা, ডিজিটাল ড্রয়িং (ইলাস্ট্রেটর, স্কেচ আপ প্রভৃতি সফটওয়্যার এ বানানো) যেকোনো মাধ্যমে তৈরি হতে পারে।

ক্যাটেগরি: 

১. প্রাইমারি (৩য়-৬ষ্ঠ শ্রেণি)

২.জুনিয়র (৭ম-১০ম শ্রেণি)

৩. সিনিয়র (১১ম-স্নাতক)

ছবি জমা দেয়ার তারিখ ও সময়: 

৭-১০ ফেব্রুয়ারী ২০২২ এর মধ্যে যে কোনো সময়।

ছবি জমা দেয়ার লিংক:

https://forms.gle/MnaFZYdceQkxcTHi9 

 

…………………………………

নিয়মাবলী:

– প্রতিযোগিতায় অংশ নিতে নির্ধারিত লিংকে গিয়ে ছবি জমা দিতে হবে।

– একবারে সর্বোচ্চ একটি ছবি জমা দেওয়া যাবে। তবে একাধিকবার ফর্ম পূরণ করে একাধিক ছবি জমা দেওয়া যাবে।

– হাতে আঁকা ছবি তোলার সময় আলো এবং ক্যামেরার অ্যাঙ্গেলের প্রতি খেয়াল রাখতে হবে। আপনি যে ছবিটি জমা দিবেন সে ছবির রঙ এবং কম্পোজিশনকেই মূল ছবির রঙ এবং কম্পোজিশন হিসেবে ধরে নেওয়া হবে।

– আপনার ছবিটি নির্বাচিত হলে আমাদের ফেসবুক পেইজে ১১ ফেব্রুয়ারী ২০২২ তারিখের অনলাইন প্রদর্শনীর অন্তর্ভুক্ত করা হবে।

– প্রদর্শনীটি এসপিএসবির পক্ষ থেকে করা হবে। তবে আপনিও চাইলে আপনার নিজস্ব টাইমলাইনে বা অন্য কোন মাধ্যমে নিজের ছবি শেয়ার করতে পারেন। শেয়ার করার ক্ষেত্রে #ScienceArt  #WomenInScience #SPSB – এই তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করুন।

– ছবি বা কার্টুনটি প্রদর্শনীর জন্য নির্বাচনের ক্ষেত্রে আগে বিবেচিত হবে আপনার বিজ্ঞানে নারীর অংশগ্রহণ নিয়ে চিন্তা। এছাড়া আপনার আঁকার দক্ষতা, রঙের ব্যবহারকে গুরুত্ব দেওয়া হবে।

– সেরা ছবি বা কার্টুনগুলোর জন্য থাকবে আকর্ষণীয় পুরষ্কার।

 

জমা দেওয়া ছবি নির্বাচিত হতে যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন:

 

– ছবিটি অবশ্যই অংশগ্রহণকারীর নিজের আঁকা হতে হবে।

– ছবি বা কার্টুনের আইডিয়া অন্য কারো ছবি থেকে নেওয়া যাবে না।

– হাতে আঁকা ছবি এবং ডিজিটাল আর্ট উভয় ছবি ও কার্টুনই গ্রহণযোগ্যতা পাবে।  

– ছবির ফাইল সাইজ সর্বোচ্চ ১০ মেগাবাইট হতে পারবে।

– হাতে আঁকা ছবিতে ম্যানুপুলেশন এর কাজ  থাকলে তা গ্রহণযোগ্য হবে না, তবে কালার -কারেকশন বা এই ধরনের হালকা সম্পাদনা(Edit) গ্রহণযোগ্য।

– ছবিতে কোনো নেম-ট্যাগ বা জলছাপ থাকলে তা গ্রহণযোগ্য হবে না।

– ছবি জমা দেয়ার পূর্বে ফাইলটি নামকরণ করুন প্রথমে ছবিটির শিরোনাম, তারপর আপনার নাম, তারপর আপনার মোবাইল নম্বর। উদাহরণ: Life of a girl_Abcd Rahman_01XXXXXXXXX

– কোনোভাবেই অন্যের আঁকা ছবি বা কার্টুন থেকে আইডিয়া নিয়ে আঁকা ছবি জমা দেওয়া যাবে না। 

– কোনভাবেই অন্যের আঁকা ছবি নিজের নামে জমা দেওয়া যাবে না। যদি এমন কোন প্রমাণ পাওয়া যায় সঙ্গে সঙ্গে ছবিটি প্রতিযোগিতা থেকে বাতিল করা হবে। এমনকি আপনার পরিচয় প্রকাশ করে বিবৃতি প্রদান করা হতে পারে।

– বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি উল্লেখিত নিয়মাবলীতে যেকনো ধরনের পরিবর্তন করার অধিকার রাখে।

 

…………………………………………………………….

বিজ্ঞানে নারী ও মেয়েবিষয়ক আন্তর্জাতিক দিবস ২০২২-কে কেন্দ্র করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি নারী ও মেয়ে শিক্ষার্থীদের জন্য আয়োজন করছে “বিজ্ঞান অগ্রযাত্রায় নারী” শীর্ষক মাস ব্যাপী আয়োজন। সকল আয়োজন সম্পর্কে জানতে ভিজিট করুন: https://fb.me/e/13UOx9vVf 

 

……………………………………………………………..

 

যে কোন প্রয়োজনে যোগাযোগ:

ইমেইল : info@spsb.org

#ScienceArt 

#WomenInScience #SPSB