দেশের পাঁচটি শহরে গতকাল শুরু হয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক তৃতীয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। নেদারল্যান্ডসের আমস্টারডামে অনুষ্ঠেয় ১৪তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (আইজেএসও) জন্য বাংলাদেশ দল নির্বাচনের উদ্দেশ্য নিয়ে এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। মোট নয়টি শহরে এবারের সায়েন্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হচ্ছে।
খুলনা, রাজশাহী, বরিশাল, দিনাজপুর ও লক্ষ্মীপুর— এ পাঁচটি শহরে গতকাল বিডিজেএসওর আঞ্চলিক পর্ব শুরু হয়। মোট তিনটি ক্যাটাগরিতে এবারের বিডিজেএসওর আঞ্চলিক আসর অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হলো— জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী), সেকেন্ডারি (নবম ও দশম শ্রেণী) ও বিশেষ (একাদশ ও দ্বাদশ শ্রেণী, যাদের জন্ম ২০০২ সালের ১ জানুয়ারির পর)। আঞ্চলিক পর্বে প্রতিটি অঞ্চলেই ৩৫০ জন করে শিক্ষার্থী অংশ নিচ্ছে।
খুলনা অঞ্চলের অলিম্পিয়াড শুরু হয় স্থানীয় পাইওনিয়ার গার্লস হাইস্কুলে। স্থানীয়ভাবে সহযোগিতা করে সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ক্লাব। বরিশাল অঞ্চলের ভেনু ছিল ডিডব্লিওএফ নার্সিং কলেজ। এখানে আসরের আয়োজনে স্থানীয়ভাবে সহযোগিতা করে ডিজেবল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। দিনাজপুর ম্যাথ ক্লাবের সহযোগিতায় দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় দিনাজপুর অঞ্চলের অলিম্পিয়াড। লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুর অঞ্চলের আঞ্চলিক অলিম্পিয়াড। রাজশাহী অঞ্চলের অলিম্পিয়াড শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সহযোগিতায়।
এছাড়া সিলেট অঞ্চলের অলিম্পিয়াড আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে ঢাকায় ৪ আগস্ট এবং চট্টগ্রাম ও ময়মনসিংহে ৫ আগস্ট আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে আগস্টের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে বিডিজেএসওর জাতীয় পর্ব। জাতীয় পর্বের বিজয়ীদের মধ্য থেকে বাছাইকৃতরা অংশ নেবে বিডিজেএসও ক্যাম্পে। ছয় সদস্যের বাংলাদেশ দল নির্বাচন করা হবে সেখানেই।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) যৌথভাবে এবারের বিডিজেএসও আসরের আয়োজন করছে। আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। সহযোগী হিসেবে রয়েছে দৈনিক প্রথম আলো ও ম্যাগাজিন পার্টনার বিজ্ঞানচিন্তা।
Published on Bonikbarta

Alright, let’s talk 222wincasino. I gave it a spin and it was a fun experience. If you’re looking for some casino action, give it a try: 222wincasino
Just wanted to share my thoughts on 4winbetbr. For my Brazilian gambling friends, this place is seems cool for betting needs. Have a go: 4winbetbr
Okay, so I checked out 69bet and it’s… something. Pretty basic. Take a look if you’re curious: 69bet